শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৫

শিরোনাম :
জুয়ার আসরে পুলিশের হানা, সাড়ে ৩ লাখ টাকাসহ আটক ৪০

জুয়ার আসরে পুলিশের হানা, সাড়ে ৩ লাখ টাকাসহ আটক ৪০

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার তাদের আটক করা হয়। এ সময় নগদ ৩ লাখ ৫৬ হাজার ৯৯০ টাকাসহ জুয়া খেলার বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, আখড়াবাজার এলাকায় জনৈক পাপ্পু মিয়ার পরিত্যাক্ত বাড়িতে দীর্ঘদিন ধরে বড় ধরনের জুয়ার আসর বসে। গোপনে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে হানা দেয় পুলিশ। বাড়িটি চারপাশ থেকে ঘিরে অভিযান চালানো হয়। আটক করা হয় ৪০ জুয়াড়িকে।

ওসি আরও জানান, আটকরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে জুয়া খেলায় অংশ নিয়েছিলেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net