শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১২

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
প্রয়াত সাহান আরা আব্দুল্লাহ’র রূহের মাগফেরাত কামনায় যুবলীগ নেতা লিখনের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

প্রয়াত সাহান আরা আব্দুল্লাহ’র রূহের মাগফেরাত কামনায় যুবলীগ নেতা লিখনের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, মাননীয় মন্ত্রী জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সহধর্মিনী, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাংস্কৃতিক সংগঠক সকলের প্রিয় মুক্তিযোদ্ধা প্রয়াত বেগম সাহান আরা আবদুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ (১৯জুন) শুক্রবার নগরীর ২৯নং ওয়ার্ড সৈয়দ হাতেম আলী জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর যুবলীগ নেতা কামরুজ্জামান লিখনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে মরহুমার রূহের মাগফেরাত কামনা ও আবুল হাসানাত আবদুল্লাহর দীর্ঘায়ু কামনা ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ,শ্রমিকলীগ সভাপতি আব্দুল কাদের (মেম্বার) সৈয়দ হাতেম আলী মসজিদ কমিটির সভাপতি প্রফেসর মোঃ নুরুল হক।এছাড়াও উপস্থিত ছিলেন আলী’গ নেতা হাবিবুর রহমান,মহানগর যুবলীগ নেতা কে এম মিজানুর রহমান,রুবেল ফকির।

 

 

 

২৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বাপ্পি,মেহেদী হাসান,আরিফুর রহমান শাহাজাদা সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net