, ,

শিরোনাম :
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
করোনাভাইরাসে আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ মাশরাফি

করোনাভাইরাসে আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ মাশরাফি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মোর্ত্তজা। তার ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন মাশরাফি। জ্বর না সারায় করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি।

সেই পরীক্ষায় করোনা পজিটিভ আসে মাশরাফির। অবশ্য নিশ্চিত হওয়ার জন্য আরও একবার পরীক্ষা করানো হবে তার। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মাশরাফি।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা এবং স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।

দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন মাশরাফি। নিজে এলাকা নড়াইলের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন তিনি।

একই সঙ্গে ডাক্তার এবং নার্সদেরকে নিরাপত্তা সামগ্রী প্রদানের ক্ষেত্রেও এগিয়ে এসেছেন তারকা এই ক্রিকেটার। কিন্তু এবার নিজেই করোনায় আক্রান্ত হলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net