অনলাইন ডেস্কঃ বিশ্ব বাবা দিবস উপলক্ষে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে গত ২১ জুন ‘যে কথা হয়নি বলা বাবা’ শিরোনামে লেখা আহ্বান করা হয়। শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাবাকে নিয়ে নানা স্মৃতিচারনমুলক লেখা আমাদের কাছে পাঠান। দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিচারকমন্ডলী সেরা ৫জনকে নির্বাচিত করে। যারা নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে তাদের অভিনন্দন। আর যারা সেরা ৫-এ আসতে পারেননি তাদের প্রতিও শুভ কামনা রইল। তবে তাদের লেখাগুলো দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আপনাদের এ বিপুল সাড়া আমাদেরকে অভিভূত করেছে।
শীর্ষ ৩ জনের ছবি প্রকাশ করা হলো। বাকি সেরা দুই জনের ছবি আগামী কালের সংখ্যায় প্রকাশ করা হবে। সেরা ৫ জনের নাম ও ঠিকানা নিম্নে দেয়া হল :
প্রথম : তাহসীন রাফী, দশম শ্রেণী, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কাকরাইল, ঢাকা।
দ্বিতীয় : মো: আফজালুল হক, ৬নং ওয়ার্ড, বাঞ্চানগর, লক্ষীপুর।
তৃতীয় : সামি আজিজ হক, বিবিএ শিক্ষার্থী, বিইউবিটি, ৮/৫২০ রজনিগন্ধা অ্যাপার্টমেন্ট, রুপনগর আবাসিক এলাকা, মিরপুর ঢাকা।
চতুর্থ : ফাইজা রহমান, ৪র্থ শ্রেণী, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা।
পঞ্চম : এস.এম আল আমিন, শিক্ষার্থী, আইন বিভাগ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply