সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বরিশালে স্ত্রীকে সাত দিন না খাইয়ে স্বামীর অমানবিক নির্যান

বরিশালে স্ত্রীকে সাত দিন না খাইয়ে স্বামীর অমানবিক নির্যান

dynamic-sidebar

দ্বিতীয়বারের মতো বিয়ে করার বাসনা নিয়ে প্রথম স্ত্রীকে ঘরছাড়া করার উদ্দেশ্যে এক সপ্তাহ ধরে খেতে না দিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে পলাশ হাওলাদার নামে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। স্বামীর এমন আমানবিক নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হতভাগ্য স্ত্রী ডলি বেগম।

ডলির খালা লিলি বেগম জানান, ডলির বয়স যখন ছ’মাস তখন তার বাবা-মা মারা যান। এরপর থেকে আমাদের কাছেই ডলি বড় হয়েছে। বর্তমানে তারা বরিশাল নগরীর মুনসুর কোয়ার্টার এলাকায় বসবাস করছেন। তিন মাস আগে ডলি ওই এলাকার নৈশপ্রহরী পলাশ হাওলাদারের সঙ্গে প্রেমের সম্পর্কে ঘর ছাড়ে। পরে আবার ফিরে এলে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। কিন্তু বিয়ের পর থেকে পলাশ ও তার মা ডলির ওপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। তিনি বলেন, পুনরায় বিয়ের জন্য পলাশ ও তার মা এ কাজ করেছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করা হয়নি বলেও তিনি জানান।

হতভাগ্য ডলি বেগম জানায়, পলাশ ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়ার ৩নং ওয়ার্ডের রুস্তুম আলীর ছেলে। ওই বাড়িতেই স্বামী, শ্বশুর ও শাশুড়ির সঙ্গে আমি থাকতাম। বিয়ের মাত্র ২ মাসের মধ্যে পলাশ ও তার মা একত্রে আমার ওপর কারণে-অকারণে নির্যাতন শুরু করে। মাঝেমধ্যে মারধর করে। খাবারও দেয়া হতো না। চাচা শ্বশুরের ঘরে গিয়ে খাবার খেলে তাতেও বাধা দেয় পলাশ ও তার মা। ডলি আরো জানায়, এ কারণে গত সাত দিন ধরে তেমন কোনো খাবার জোটেনি তার ভাগ্যে। একপর্যায়ে লবণ মেশানো পানি খেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ি।

পলাশের চাচি মাকসুদা বেগম জানান, দেড় মাস ধরে পলাশের সঙ্গে ডলির বনিবনা হচ্ছিল না। আমরা পলাশকে বারবার জিজ্ঞাসা করেছি কি কারণে ডলিকে রাখবে না। তার উত্তরে পলাশ জানিয়েছে সে দ্বিতীয় বিয়ে করবে। এ নিয়ে আগামী শুক্রবার সালিশ মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু রোববার দুপুরে আমরা জানতে পারি ডলি অসুস্থ হয়ে পড়েছে। পড়ে তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি হলে শেরেবাংলা মেডিকেলে নিয়ে আসি।

এ বিষয়ে জানতে পলাশ হাওলাদার ও তার মার কাছে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকার কারণে তা সম্ভব হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net