শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৩

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তে বরিশালে বাসদের বিক্ষোভ

পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তে বরিশালে বাসদের বিক্ষোভ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার ও শহিদুল ইসলাম, বরিশালের বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান প্রমুখ।এসময় বক্তারা বলেন, ‘রাষ্ট্রীয় ২৫টি পাটকলে প্রায় ২৬ হাজার শ্রমিক কর্মরত ছিলেন। করোনা ভাইরাস মহামারির সময় সরকারিভাবে এ ২৬ হাজার শ্রমিকের পেটে লাথি মেরে তাদের পরিবারকে পথে বসিয়ে দেওয়া হলো।

 

’তারা আরো বলেন, ‘পাটকল আধুনিকায়নের কথা বলে এগুলো ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করা হয়েছে৷ যেখানে মাত্র ১২শ’ কোটি টাকা খরচ করে সরকারিভাবেই পাটকলগুলোর আধুনিকায়ন সম্ভব, সেখানে পাটকল বন্ধ করার জন্য পাঁচ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে।অবিলম্বে রাষ্ট্রীয় পাটকল বন্ধের এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বক্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net