, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
বরিশালে করোনা রোগীদের পরিবহনে বাসদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

বরিশালে করোনা রোগীদের পরিবহনে বাসদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥করোনা রোগীদের পরিবহনের জন্য বাসদের উদ্যোগে বরিশালে প্রথম চালু হলো করোনা ডেডিকেটেড অ্যাম্বুলেন্স। করোনা আক্রান্ত বা করোনা লক্ষণযুক্ত রোগীরা জরুরী প্রয়োজনে চিকিৎসাসেবা নেয়ার জন্য বিনা মূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা পাবেন। মঙ্গলবার (০৭ জুলাই) নগরের অশ্বিনী কুমার হলের

সামনে এই বিশেষায়িত অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন বাসদ বরিশাল জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন। এসময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নীলিমা জাহান, বিজন শিকদার, সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক

শ্রমিক ফ্রন্টের মিজানুর রহমান, হানিফ হাওলাদার, রুবেল হাওলাদার এবং করোনা অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবক টিমের ৪ সদস্য। উদ্বোধনকালে প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, বরিশাল একটা বিভাগীয় জেলা সদর হওয়ার পরও এখানে করোনা রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টি আমাদের সবাইকেহতবাক করেছে।

ইতিমধ্যে করোনা সংক্রমনের প্রায় ৪ মাস হওয়ার পরও এই মহামারী মোকাবেলায় দৃশ্যমান কোন উদ্যোগই এই বরিশাল বিভাগে নেই। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। যতদিন এই করোনা দুর্যোগ থাকবে আমরা মানুষের প্রতিটি প্রয়োজনে তাদের পাশে থাকবো। বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, আমাদের সামর্থ্য ক্ষুদ্র হলেও মানুষের সহযোগিতা আর ভালবাসায় আমরা একের পর এক অসাধ্য সাধন করে যাচ্ছি। একদিকে আমরা এই করোনা দুর্যোগ মোকাবেলায়

প্রশাসনকে পিসিআর ল্যাব বাড়ানো, করোনা টেস্টের ফি বাতিল করে টেস্টের সংখ্যা বাড়ানো, করোনা অ্যাম্বুলেন্স চালুসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি, অন্যদিকে করোনা আক্রান্ত ব্যক্তি ও পরিবারের

পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে রোগীদের জীবন রক্ষার্থে অক্সিজেন ব্যাংক চালু করেছি, লকডাউন পরিবারগুলোতে প্রতিদিনই খাদ্য, ঔষধ সরবরাহ করছি, চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। ডা. মনীষা চক্রবর্ত্তী

এই দায়িত্বগুলো আরও ভালভাবে পালন করার জন্য সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা ও সকলের পরামর্শ প্রত্যাশা করেন। উল্লেখ্য বাসদের এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পেতে এবং যে কোন প্রয়োজনে যোগাযোগ করার জন্য

০১৫৭২৩১৪০৮৫ এই হটলাইন নাম্বারটিতে যোগাযোগ করার অনুরোধ করেন নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net