, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ
বরিশালের হিজলায় আ’লীগের কর্মসূচির ঘোষণার কারনে ১৪৪ ধারা জারি

বরিশালের হিজলায় আ’লীগের কর্মসূচির ঘোষণার কারনে ১৪৪ ধারা জারি

dynamic-sidebar

অনলাইন রিপোর্টার ॥ বরিশালের হিজলা উপজেলায় একই স্থানে আওয়ামী লীগের দুটি গ্রুপ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। স্থানীয় সূত্রে জানা গেছে, হিজলা উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার মো. টিপু ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আফজালুল করিমের সমর্থকরা রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। একপর্যায়ে উপজেলা বাসস্ট্যান্ডে স্থানীয় এমপি পঙ্কজ দেবনাথের সমর্থকরাও একই দাবীতে মানববন্ধনের ডাক দিলে উপজেলাজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার হিজলা উপজেলায় ১৪৪ ধারা জারি করেন। নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এই ঘোষণা দেয়া হয়েছে। পুরো উপজেলাজুড়ে মাইকিং করা হয়েছে। তাছাড়া সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net