শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৬

শিরোনাম :
চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি গুজব

চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি গুজব

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ গত কয়েকদিন ধরেই ফেসবুকে লেখালেখি হচ্ছিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বারদের ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস হতে হবে। এই তথ্যটি গুজব বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী বলেন, ‘চেয়ারম্যান এবং মেম্বারদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি। এটি সম্পূর্ণ গুজব।’

বুধবার একটি বেসরকারি টেলিভিশনের সূত্র দিয়ে ফেসবুকে অনেকেই এ সংক্রান্ত তথ্য প্রচার করেন যাতে বলা হয়, দায়িত্বে থাকতে মেম্বারদের এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এরপরই যা জনপ্রতিনিধিসহ অনেকের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net