, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে শেখ হাসিনা – পংকজ নাথ এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে শেখ হাসিনা – পংকজ নাথ এমপি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কালীগঞ্জ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বক্তব্যে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত— মানুষের পাশে আছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন বিপর্যয়ে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে।

এসময় সাংসদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। আজ (২৭ই) আগস্ট বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু

 

সহ সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, চানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net