, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
কলাপাড়ায় ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

dynamic-sidebar

তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। কলাপাড়ায় পায়রা বন্ধরের নির্মাণাধীন ধুলাসার ইউনিয়নের ৯-১০
নম্বর আবাসনের একতলা ভবনের ছাঁদ থেকে পড়ে শ্রমিক মোতালেব সরদার (৬৪) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল
সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।পায়রা বন্ধরে অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের গৃহপুনর্বাসনের জন্য বাবলাতলা গ্রামে আবাসনটির নির্মান কাজ চলছিল।

 

বহু শ্রমিকের সাথে নিহত শ্রমিক মোতালেব সরদার ছাদে রড বাধার কাজ করছিলেন ।অসাবধানতায় পা পিছলে তিনি নিচে সিমেন্টের ওপর পড়ে যান বলে সহকর্মীরা জানান। দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জে এইচ লেলিন মৃত ঘোষনা করেন। নিহতের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন তক্তাবুনিয়া গ্রামে।তার পিতার নাম আকুব আলী সরদার। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান,খবর পেয়েই তিনি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net