শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১২

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
সিএমসি ছাত্রাবাসে ধর্ষণের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

সিএমসি ছাত্রাবাসে ধর্ষণের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের প্রতিবাদে বরিশাল নগরীতে জেলা ও মহানগর ছাত্রদল মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়।

এ সময় পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে নেতাকর্মীরা বাধার মুখে মিছিল না করতে পেরে দলীয় কার্যালয়ের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম ত‍ারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হাসান তাসনিম প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তারেক আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রদল নেতা মো. লিটু, আরজু মৃধা, আল আমিন মৃধা প্রমুখ।

বরিশাল কোতয়ালী থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, কোনো অনুমতি ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করতে চাইলে তাদের হটিয়ে দেয়া হয়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এদিকে ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net