, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে ২ কেজি গাঁঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীর ১০ নং ওয়ার্ডের জর্ডন রোড এলাকায় একটি ফ্লাট বাসায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

আজ ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মহানগর পুলিশের মেইল বার্তায় জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান (পিপিএম-বার) এর নির্দশনায় সহকারী পুলিশ কমিশনার নরেশ চন্দ্র কর্মকার এর নতেৃত্বে পুলিশ পরির্দশক (নিঃ) মোঃ হাবিবুর রহমান এসআই/ মোঃ হেলালুজ্জামান সঙ্গীয় এসআই/ মোঃ মহিউদ্দিন অভিযান পরিচালনা করেন।

নগরীর ১০ নং ওয়ার্ডের জর্ডন রোড এলাকার “জলিসা সৈয়দ ভিলা” নামক ৫ম তলা বিল্ডিংয়ের ৫ম তলার পশ্চিম-উত্তর পার্শ্বের ফ্লাটে তল্লাশী করে গাঁজা উদ্ধার করে।

এসময় পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সূর্যমনি ইউপির, ইন্দ্রকুল গ্রামের মোঃ আলমগীর মীরের ছেলে মোঃ ফরহাদ মীর (৩০)কে গ্রেফতার করা হয়।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) রুজু করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net