, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রধান সহকারীর উপর ছাত্রলীগের হামলা

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রধান সহকারীর উপর ছাত্রলীগের হামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ দাবীকৃত চাঁদা না পেয়ে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে প্রধান সহকারীর উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের প্রধান সহকারীর কক্ষে এ ঘটনা ঘটে। হামলায় আহত প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান সুমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন তিনি।

কলেজ সূত্র জানা যায়, শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশ শ্রেনীর ভর্তি কার্যক্রম শুরু করেছিলেন কলেজের প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান।

তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে ইতোপূর্বে ছাত্রত্ব বাতিল হওয়া রাকিবের নেতৃত্বে উত্তমসহ ৫-৬ জন তার কাছে চাঁদা দাবী করে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ পরিচয়ধারীরা অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। তারা তাকে চর-থাপ্পড় আর এলোপাথারি লাথি-ঘুষি দিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

প্রধান সহকারীর উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামাল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net