, ,

শিরোনাম :
বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ

বিএম কলেজে হামলা ও মারধরের ঘটনায় গ্রেফতার ৪

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে হামলা-ভাংচুর এবং কম্পিউটার অপারেটরকে কুপিয়ে জখমের মামলায় সন্দেহজনকভাবে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

হামলার ঘটনার ২১ দিন পরে বৃহস্পতিবার ৮ অক্টোবর তাদের গ্রেফতার করে মহানগরীর কোতয়ালী মডেল থানা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই প্রলয় কান্তি বিশ্বাস।

গ্রেফতারকৃতরা সবাই বিএম কলেজের আশপাশের এলাকার বাসিন্দা এবং তারা ওই হামলার মূল হোতা জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতির অনুসারী বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে মাস্ক পরিহিত একদল বহিরাগত যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা চালায়। এসময় তারা বিভাগের চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষগুলোর আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। তারা সমাজকল্যাণ বিভাগের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এই ঘটনায় বাচ্চু বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মহানগরীর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার একুশ দিন পরে গ্রেফতার করা হয় সন্দেহভাজন আসামিদের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net