বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বরিশালে স্কাউট লিডারদের পক্ষ থেকে মাস্ক বিতরন

বরিশালে স্কাউট লিডারদের পক্ষ থেকে মাস্ক বিতরন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে জেলা স্কাউট ও স্কাউট লিডারদের পক্ষ থেকে লঞ্চ ঘাটে মাস্ক এবং সচেতনতা মূলক ফেস্টুন বিতরণ করেন জেলা প্রশাসক।

আজ ১৯ অক্টোবর সোমবার সকাল ১১ টার দিকে নগরীর লঞ্চ ঘাট জেলা স্কাউট ও স্কাউট লিডারদের পক্ষ থেকে লঞ্চ ঘাটে আগত যাত্রীদের মাঝে মাস্ক এবং সচেতনতা মূলক ফেস্টুন বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জেলা স্কাউট পাপিয়া জেসমিন, আঞ্চলিক পরিচালক জেলা স্কাউট আক্তারুজামান, তুষার কান্তি এলটি জেলা স্কাউট, মিজানুর রহমান এলটি জেলা স্কাউটসহ অন্যান্য লিডার বৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা স্কাউট এর পক্ষ থেকে নো মাস্ক নো সার্ভিস সম্বলিত ফেস্টুন এবং সাধারণ সম্পাদক জেলা স্কাউট পাপিয়া জেসমিন এর উদ্যোগে ৫ হাজার মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর কাছে বিতরণের জন্য ৫ হাজার মাস্ক ও ৫০ টি ফেস্টুন হস্তান্তর করেন স্কাউট লিডার বৃন্দরা।

অনুষ্ঠানে লঞ্চ ঘাট এলাকায় জেলা প্রশাসক মাস্ক ছাড়া আগত যাত্রীদের মুখে মাস্ক পরিয়ে দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net