, ,

শিরোনাম :
বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান
বরিশালে পাঁচ দিনে ১৫ কোটি টাকার জাল-মাছ জব্দ, গ্রেফতার ৯৯

বরিশালে পাঁচ দিনে ১৫ কোটি টাকার জাল-মাছ জব্দ, গ্রেফতার ৯৯

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ চলছে প্রজনন মৌসুমের ইলিশ সংরক্ষণ অভিযান। সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে ইলিশ শিকার প্রতিরোধ করতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে গত পাঁচ দিনে আটক ৯৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর নিয়মিত মামলা হয়েছে চারটি। এছাড়া অভিযানে অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়েছে ১৫ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার।
সোমবার (১৯ অক্টোবর) নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ পরিদর্শক আবু তাহের বলেন, জব্দ করা মাছ এতিমখানায় ও উদ্ধার করা জাল ভ্রাম্যমাণ আদালতের অনুমতিক্রমে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া গ্রেফতার করা জেলেদের কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। বাকিদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

নৌ-পুলিশ জানায়, বরিশাল অঞ্চলের ১৫টি পুলিশ স্টেশনে গত ২৪ ঘণ্টায় (অর্থাৎ ১৮ অক্টোবর সকাল ৮টা থেকে ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ১৪ জন জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে ৮৫ লাখ ২৩ হাজার মিটার অবৈধ জাল ২৯০ কেজি মাছ, নয়টি নৌকা জব্দ করা হয়। এরমধ্যে জালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫ কোটি ১০ লাখ ২৬ হাজার টাকা ও মাছের মূল্য এক লাখ ৪৫ হাজার টাকা।

নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, প্রথমত আমরা চেষ্টা করছি মানুষকে প্রজনন মৌসুমে ইলিশ শিকারে নিরুৎসাহিত করতে। এজন্য প্রচার-প্রচারণা জোর দিয়ে চালানো হচ্ছে। কিন্তু যেসব মানুষ কোনো নির্দেশনাই মানছেন না, নদীতে নেমে ইলিশ শিকার করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৪ অক্টোবর থেকে ২২ দিনের প্রজনন মৌসুমের ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়। যা শেষ হবে আগামী ৪ নভেম্বর রাত ১২টায়। এ সময়ের মধ্যে নদীতে মাছ শিকার, ইলিশ বিপণন ও সংরক্ষণ আইনত দণ্ডনীয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net