বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৪

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে শতাধিক জেলের বিরুদ্ধে পুলিশের মামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া এলাকায় ইলিশ নিধন বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের করা এই মামলায় অজ্ঞাত নামা ১২০ জেলেকে অভিযুক্ত করা হয়েছে।

গত বুধবার রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজল সাহা বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ এই মামলায় অভিযুক্ত জেলেদের ইতিমধ্যে গ্রেপ্তার মাঠে নেমেছে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার।

এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন লাগোয়া কালাবদর এর শাখা ভেদুরিয়া খালে ইলিশ নিধন বিরোধী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানিক টিমের ওপর হামলা করে জেলেরা।

এতে বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক ও এক কনস্টেবলসহ ট্রলার চালক আহত হন। তাদের উদ্ধার করে ওই দিন রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ভর্তি করা হয়।

সূত্রে জানা যায়, অভিযানের নেতৃত্বে ছিলেন বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, সহাকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(দক্ষিন) মোঃ জাকারিয়া ও বরিশাল সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত এ অভিযানে ছিলেন।

বন্দর থানা পুলিশের ওসি জানান, সেই রাতের ঘটনায় অজ্ঞাতনামা ১২০ জেলেকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net