সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩

বরিশালে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি ওই কলেজছাত্রী ও ধর্ষককে আটক রেখে পুনরায় ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে।

 

এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয় বাকাল গ্রামের নয়ন মণ্ডল নামে এক যুবকের। পরিচয়ের সূত্র ধরে নয়ন শনিবার (২৪ অক্টোবর) রাতে ওই কলেজছাত্রীকে নিয়ে ঘুরতে যান। পরে জোবারপাড় ইটের ভাটা এলাকায় নয়ন কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

 

 

এ ঘটনা দেখে ফেলে বাকাল গ্রামের বখাটে যুবক ইমু মিয়া, সুজন, সুমন মিয়াসহ পাঁচজন। পরে তারা ওই কলেজছাত্রী ও নয়নকে তুলে নিয়ে বাকালহাট একটি বিদ্যালয়ে আলাদা দু’টি কক্ষে আটকে রাখেন। সেখানে কলেজছাত্রীকে পুনরায় ধর্ষণের চেষ্টা করেন তারা। পরে কলেজছাত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যান।

 

 

 

এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নয়নের বিরুদ্ধে ধর্ষণ ও অন্য যুবকদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়বুর রহমান জানান, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। েওই কলেজছাত্রীকে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান এসআই তৈয়বুর।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net