রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৬

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

বরিশালের বেসরকারি হাসপাতালে প্রকৌশলীকে ‘মারধর’

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ ‘বিলের রশিদ চাওয়ায়’ বরিশালে একটি বেসরকারি হাসপাতালে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে।মঙ্গলবার বিকালে বরিশাল নগরীর বগুড়া রোডে অবস্থিত ‘সাউথ বেঙ্গল ক্লিনিকে’ এ ঘটনা ঘটে ওই প্রকৌশলীর অভিযোগ।

 

শহিদুল ইসলাম নামের এই সরকারি কর্মকর্তা বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী।তিনি অভিযোগ করেন, দুই সপ্তাহ আগে সাউথ বেঙ্গল ক্লিনিকে তার ভাগ্নে সুমন গাজীর হাতে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারসহ চিকিৎসা বাবদ ৩৪ হাজার ৫শ টাকা নেয় ক্লিনিক কর্তৃপক্ষ।হাত অস্ত্রোপচারের স্থান ড্রেসিং করানোর জন্য মঙ্গলবার বিকালে সুমন গাজীকে নিয়ে ক্লিনিকে আসেন বলে তিনি জানান।

 

 

 

তিনি বলেন, তাদের কাছে আরও ১০ হাজার টাকা দাবি করেন ক্লিনিক মালিক ডা. হাবিবুর রহমান। এ সময় আগে পরিশোধ করা ৩৪ হাজার ৫শ টাকার রশিদ চান তিনি।এই সময় ক্লিনিক মালিক রশিদ দিতে গড়িমসি করলে তাদের মধ্যে তর্ক বাধে বলে শহিদুলের অভিযোগ।

 

 

“এক পর্যায়ে ক্লিনিক মালিক বহিরাগত সন্ত্রাসীদের খবর দেন। ক্লিনিকে এসে কয়েকজন বহিরাগত আমাকে মারধর করে।”এই সময় তিনি ৯৯৯ এ ফোন করে সহায়তা চান বলে জানান প্রকৌশলী শহিদুল ইসলাম।

 

 

এই ব্যাপারে ক্লিনিক মালিক হাবিবুর রহমান বলেন, তাকে রাজাকার বলে কটুক্তি করেন রোগীর সঙ্গে আসা এক ব্যক্তি। রাজাকার বলায় তিনি তার স্বজনদের খবর দিয়েছিলেন। তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

 

 

থানার এসআই রুম্মান আহমেদ বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতোয়ালি থানা পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net