রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫০

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
ট্রাফিক আইন মেনে চলুন, পুলিশকে সহায়তা করুন- ডিসি ট্রাফিক

ট্রাফিক আইন মেনে চলুন, পুলিশকে সহায়তা করুন- ডিসি ট্রাফিক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার বলেছেন, ‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন। ফুটপাত বা রাস্তায় মালামাল এবং যানবাহন রেখে পথচারীদের ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সকাল ১১টার দিকে নগরীর জিলা স্কুল মোড়, সদর রোড ও জেল খানার মোড় এলাকায় অটোরিক্সা, মোটরসাইকেল, প্রাইভেট কার, সাধারণ পথচারী, দোকান ও বিভিন্ন শপিং মলে জনসচেতনতামূলক খোলা চিঠি ও স্টিকার বিতরণকালে তিনি এ কথা বলেন।

এসময় ট্রাফিক বিভাগের ডিসি আরও বলেন, ‘আমরা নগরবাসীকে সচেতন করার জন্য একটি খোলা চিঠি দিয়েছি। যাতে জনসাধারণ রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি না করে। ফুটপাত এবং রাস্তায়প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার বলেন, সামনে শীতকাল আসছে। শীতে মহামারি করোনার প্রকোপ বাড়তে পারে। শীতে যাতে করোনার প্রকোপ বাড়তে না পারে সে জন্য সবাইকে সাবধান থাকতে হবে।

সাবান দিয়ে বার বার হাত ধুতে হবে। ঘরের বাইরে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে। অন্য ব্যক্তি থেকে অন্তত তিনফুট দূরত্ব বজায় থেকে গণজমায়েত এড়িয়ে চলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোলিটন ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. রবিউল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহিম প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net