, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
নদী বাঁচাও, মানুষ বাঁচাও শ্লোগানে বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

নদী বাঁচাও, মানুষ বাঁচাও শ্লোগানে বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশালে জেলার উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও মেহেন্দিগঞ্জের নদঅ কুলের লক্ষ লক্ষ বসবাসকারী মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়ে আজ তার সব হারিয়ে বেকার ও দিন-মজুর হয়ে মানবেতর জীবন যাপন করছে।

 

 

অন্যদিকে বরিশালের নদীসমূহ সন্ধা,সুগন্ধা,আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর ভাঙ্গনের শত শত একর কৃষি জমি নদীতে বিলীন হয়ে যাওয়ার কারনে নিঃস্ব হয়ে পড়েছে সাধারন মধ্যবিত্ত পরিবার।তাই নদী বাঁচাও, মানুষ বাঁচাও এ শ্লোগান নিয়ে জেলার ৫ উপজেলার কয়েকশত নদী ভাঙ্গলী অসহায় মানুষদের নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা সহ জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেছে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি।

 

 

রবিবার (১লা নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ১১ টায় বরিশাল নগরীর সদররোডে লাল পতাকা নিয়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে নদী ভাঙ্গলী অসহায় মানুষ।বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কাস পার্টি বরিশাল জেলা কমিটি সাধারন সম্পাদক এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, গফুর মোল্লা,ফাইজুল হক বালি ফারহীন,সুজন আহমেদ ও মিন্টু দে প্রমুখ।

 

 

পরে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে পরে বরিশাল জেলার নদী সমূহের ভাঙ্গনের স্থায়ী সমাধান ও ক্ষাতগ্রস্থ ভাঙ্গন পরিবারগুলোর পূর্ণবাসনের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net