, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপি’র প্রস্তুতি সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপি’র প্রস্তুতি সভা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উদযাপন করবে বরিশাল জেলা ও মহানগর বিএনপি। তাই দিবসটি পালনে গতকাল বুুধবার প্রস্তুতি সভা করেছে বরিশাল মহানগর বিএনপি।

নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, রফিক আহমেদ রুনু, ফিরোজ আহমেদ, সৈয়দ হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত কর্মসূচি গ্রহণ করা হয়।

ওই দিন সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ কর্মসূূচিতে বৃহৎ পরিসরে আয়োজনের লক্ষ্যে বিএনপি’র মহানগর এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরোয়ার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net