সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪

শিরোনাম :
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার ভোলা ও বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক হলেন ২৩ জন শিক্ষক
ভুক্তভোগীর সেবা পৌঁছে দিতে অনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই-অতি: বিএমপি কমিশনার

ভুক্তভোগীর সেবা পৌঁছে দিতে অনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই-অতি: বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ ভুক্তভোগীর সেবা পৌঁছে দিতে অনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই বলে ‍উল্লেখ করেছেন অতিরিক্ত বিএমপি কমিশনার।

বুধবার বন্দর থানা বিএমপি কর্তৃক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম উক্ত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময়ে তিনি বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, আমরা পাকিস্তানের পুলিশ নই, আমরা স্বাধীন বাংলার পুলিশ।ভুক্তভোগীর সেবা পৌঁছে দিতে বেতন রেশনের বাহিরে অনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, দেশ উন্নত করার জন্য নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করতে হবে, মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে।আমাদের দেশ মাদক তৈরি না করলেও কিছু কুলাঙ্গার মানুষ দেশকে নষ্ট করার জন্য মাদক চালানকারিদের সাহায্যের মাধ্যমে আমাদের দেশে মাদকের বিস্তার করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন,থানা জনগণের শেষ আশ্রয়স্থল, অপরাধ দানাবাঁধার আগেই অপরাধ নিয়ন্ত্রণে আনতে আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিংএর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি। আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন। উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা বলেন, আমরা সুবিধা বঞ্চিত নারী তথা ভুক্তভোগীর পক্ষে। ভুক্তভোগী যেভাবে সুবিধা পাবে সেভাবেই ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা বিএমপি শারমীন সুলতানা রাখি, অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net