, ,

শিরোনাম :
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল নজরুল বর্ষের চিত্রাঙ্কনে বাজিমাত, এবার জাতীয় পর্যায়ের অপেক্ষায় খুদে পার্থ কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পথে বাইডেন, বরিশালে ব্যবসায়ীর ভূরিভোজের আয়োজন!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পথে বাইডেন, বরিশালে ব্যবসায়ীর ভূরিভোজের আয়োজন!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে থাকায় ও বিজয় নিশ্চিত হওয়ায় বরিশালের গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী ও ওয়ালটনের আঞ্চলিক পরিবেশক মেসার্স রিয়াদ এন্টাপ্রাইজের মালিক মো. মেরাজ হোসেন খান (৫৪) স্থানীয় ব্যবসায়ী ও সুধীসহ ২শ জনের জন্য গত বৃহস্পতিবার রাতে ভূরিভোজের আয়োজন করেন।

আয়োজক মেরাজ হোসেন খান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প একজন অপছন্দর লোক, সে বিশ্বের শান্তি বিনষ্ট করেছে। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকার ভোটাররা তাই করেছে। নির্বাচেন জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় আমি মনের আনন্দে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীসহ সূধীজনের জন্য ভোজের আয়োজন করেছি।

এতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ২শরও বেশী সূধীজন উপস্থিত ছিলেন।

গৌরনদী বিআরডিবর সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, ব্যবসায়ী মেরাজ হোসেন খান একজন ফূর্তিবাজ ও আমোদ পাগল মানুষ। সে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীসহ সুধীজনের জন্য মাঝে মধ্যেই এ আয়োজন করে থাকেন।

গৌরনদী আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল জানান, বাইডেনের বিজয়ে তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছে। আমরা তাতে স্বত:স্ফূর্তভাবে অংশ নিয়েছি। একই কথা জানালেন সুপার মার্কেটের ব্যবসায়ী দীপক কুমার দাস, সুকণ্ঠ দাস, মোঃ নুরু সরদারসহ অনেকেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net