বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৩

শিরোনাম :
মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না
আমরা গণতন্ত্রহীন সরকারের মাধ্যমে কোন উন্নয়ন চাই না – সরোয়ার

আমরা গণতন্ত্রহীন সরকারের মাধ্যমে কোন উন্নয়ন চাই না – সরোয়ার

dynamic-sidebar

শামীম আহমেদ ॥কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার বলেন, স্বাধীনতার পর দেশে ৭৪ সালে গণতন্ত্র ছিল না বলেই এদেশে দূরবিক্ষ দেখা দেয়ার কারনে হাজার হাজার মানুষ না খেখে মরেছে। এদেশের বোন বাসন্তিরা কাপড়ের বদলে জাল দিয়ে নিজের ইজ্জত রক্ষা করার চেষ্টা করেছে।

৭৫ সালে আবার সিপাহী জনতার ঐক্যতার মধ্যে দিয়ে শহীদ রাস্ট্রপতি ক্ষমতায় এসে এদেশের মানুষের মাঝে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার মাধ্যমে উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে।

আমরা গণতন্ত্রহীনতা সরকারের মাধ্যমে কোন উন্নয়ন চাই না। যে সরকার রাতের আধারের মধ্যদিয়ে দেশের মানুষের মৌলিক ভোটের অধিকার কেড়ে নিয়ে জোড় করে ক্ষমতা দখল করে রাখার কারনে দেশের সর্বত্র দূর্নীতি ছড়িয়ে পড়েছে।

দেশের সংসদে কোন বিরোধী দল থাকে না। নেই কোন জবাব দিহীতা তাই আজ সরকার ধর্ষণ থেকে কোন অপরাধই নিয়ন্ত্রন করতে পারছে না।

আজে দেশে আইনের শাষন বিচার নেই। মানুষ অসহায় হয়ে পড়লে উচ্চ আদালতে আশ্রয় নেয় সেখানেও বিচার বিভাগে হস্তক্ষেপ করে সাধারন মানুষকে বিচার পাওয়া থেকে বঞ্চিত করে রেখেছে এই অবৈধ সরকার।

তাই আরেকটি ৭ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মত দেশের সাধারন মানুষকে এক্যবদ্ধতার মাধ্যমে এই অবৈধ সরকারের মসনদ ভেঙ্গে দেয়ার জন্য সকল গণতন্ত্রকামী মানুষকে ঐখ্যব্দতা হওয়ার আহবান জানান।

আজ শনিবার (৭ই) নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকালে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব হল রুমে এক আলোচনা সভার সভাপতিত্বের বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুক,সৈয়দ আহসান কবীর হাসান,যুগ্ম সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, সৈয়দ আকবর হোসেন,মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড, আবুল কালা আজাদ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সদস্য সাবেক মহানগ বিএনপি নেতা এ্যাড, আলি হায়দার বাবুল।

এসময় আরো মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু সরদার, আব্বাস উদ্দিন বাবলু, বীর মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ,মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খাঁন প্রমুখ।

এর পূর্বে দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেস ক্লাব সড়কে অবস্থান নেয়।

অপরদিকে বরিশাল উত্তর জেলা বিএনপি সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা দপ্তর সম্পাদক এ্যাড, নুরুল আলম রাজু,,জেলা স্বেসেবকদল সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, গিয়াস দেওয়ান,মাসুদ রানা, যুব নেতা রিমন দেওয়ান,মাসুদ, ছাত্র নেতা সাইফুল ইসলাম সুজন,আসাদুজ্জামান লাবলু প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net