, ,

শিরোনাম :
বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ

বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::
জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক তানজিমুন ইসলাম রিশাদ। সম্প্রতি পত্রিকাটির বরিশাল ব্যুরো প্রধানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগের সকলকিছু বুঝিয়ে দেন ব্যুরো প্রধান এইচ আর হীরা।

তানজিমুন ইসলাম রিশাদ বর্তমানে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য এবং বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন।

 

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রিশাদ নতুন দায়িত্বে বরিশাল মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলার সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করবেন। তাঁর এ নিয়োগের মধ্য দিয়ে পেশাগত জীবনে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।

 

নতুন দায়িত্ব প্রসঙ্গে তানজিমুন ইসলাম রিশাদ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সবার দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net