সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০২

শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক হলেন ২৩ জন শিক্ষক বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন
বরিশালের কড়াপুর ইউনিয়নে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেস্টার অভিযোগ

বরিশালের কড়াপুর ইউনিয়নে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেস্টার অভিযোগ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

 

মঙ্গলবার রাতে ঐ ঘটনায় ছাত্রীর চাচাতো ভাই বদল আকনকে প্রধান আসামি এবং মিম নামের একজনকে সহযোগিতার অভিযোগ জানিয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন ভুক্তোভোগীর পরিবার।বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ঐ হোটেলের রেজিস্ট্রার খাতায় নাম থাকার প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বাদল ও সহযোগী মিমকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

 

 

নির্যাতিতার পরিবার সূত্রে জানায়, নতুন পোষাক কিনে দেয়ার কথা বলে গত ১৫ অক্টোবর দুপুরে নগরীর হাজী মহসিন মার্কেটে নিয়ে যায় চাচাতো ভাই বাদল। পরে, নগরীর আবাসিক হোটেল শামসের ৪র্থ তলার একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। সেসময় ছাত্রী ডাক চিৎকার দিলে বাদল ধর্ষণ করতে পারেনি। লোক লজ্জার ভয়ে এতদিন কাউকে জানায়নি।

 

তবে আর যেন কারো সাথে এমন অপকর্ম করতে না পারে সেজন্য বিচারের দাবিতে থানায় অভিযোগ দিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net