, ,

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল নজরুল বর্ষের চিত্রাঙ্কনে বাজিমাত, এবার জাতীয় পর্যায়ের অপেক্ষায় খুদে পার্থ কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সাত উজিরপুর ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ
বরিশালে জননেতা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বরিশালে জননেতা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে জনতার শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হয়।

শুরুতে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে ছাত্র ফেডারেশন, মওলানা ভাসানী পাঠাগার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, কমিউনিস্ট পার্টি, ঐক্য ন্যাপ, ভাসানী অনুসারী পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় গণসংহতি আন্দোলন জেলা কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ম-লীর সদস্য অধ্যাপক আব্দুস ছাত্তার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম এবং জেলা বাসদ’র সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী সহ অন্যান্যরা।

বক্তারা মওলানা ভাসানীর বর্ণাঢ্য কর্মময় জীবনীর উপর আলোকপাত করে তার জীবনাদর্শ ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net