রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৭

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

পটুয়াখালীতে বসত ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বসত ঘর থেকে মোঃ নজরুল ইসলাম নাসরুল আলমের(৪৫) গলাকাটা বিভৎস্য মর দেহ উদ্ধার করেছে পুলিশ।

ভিক্টিমের ভাবী জানান গতকাল রাতে তার স্ত্রী এবং তার বড় ছেলে ইমরানের সাথে ঘরে রাতের খাওয়া শেষে ঘুমাতে যান নাসরুল ।পরে খুব ভোরে তার স্ত্রী রানী বেগম ডাক চিৎকার দিলে ঘরে গিয়ে দেখতে পাই বস্তাবন্ধী গলাকাটা লাশ এবং রক্তসহ খুনের বিভিন্ন আলামত।

এদিকে ঘটনার পর থেকেই তার বখাটে ছেলে ইমরান নিখোজ রয়েছে। এতে সন্দেহ হয় এই জঘন্ন কাজটি ইমরান ও তার মা করতে পারে বলে জানান তার ভাবি। তিনি আরও জানান দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বাপ ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হতো এবং বহুদিন ধরে ইমরান তার বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো।

 

এ ব্যপারে পটুয়াখালী জেলা এডিশনাল এসপি মোঃ বেল্লাল হোসেন বলেন, আজ সকালে মোবাইলের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে এসে খুনের বিভিন্ন আলামত সংগ্রহ করি ও নিহত নাসরুলের স্ত্রী রানী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছি এবং এ হত্যাকান্ডের আসল রহস্য উৎঘাটন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net