শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৩

শিরোনাম :
বরিশাল বিএম কলেজ ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববনন্ধন

বরিশাল বিএম কলেজ ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববনন্ধন

dynamic-sidebar

বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রী শান্তা খানমের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সহপাঠীরা। সোমবার দুপুরে বিএম কলেজের শহীদ মিনার গেটের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে মানববন্ধনে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মোখলেচুর রহমান ও প্রিয়া আক্তারসহ সহপাঠীরা। বক্তারা শান্তাকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামী আলালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৪ অক্টোবর বিএম কলেজ থেকে বাড়ি ফেরার পথে উজিরপুরের ধামুরা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আলাল ক্ষুর দিয়ে শান্তার মুখ মুখন্ডল কুপিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি এই ঘটনায় শান্তার মা বাদী হয়ে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনায় উজিরপুর থানা পুলিশ আলালের দুই সহযোগিকে গ্রেফতার করেছে। শান্তা আগৈলঝাড়ার সীমান্তবর্তী রত্নপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের মেয়ে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net