শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৩

বরিশালে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ  ব‌রিশা‌ল নগরীর এক‌টি নির্মাণাধীন ভবন থে‌কে আব্দুল কুদ্দুস নামে এক নির্মাণশ্র‌মি‌কের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কলেজ এ‌ভি‌নিউ এলাকার ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ।

 

 

মৃত আবদুল কুদ্দুসের (৪৫) বাড়ি ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার ৪ নম্বর রানাপাশা গ্রামে। তিনি নগরীর পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই নির্মাণাধীন ভবনে তিনি টাইলস বসানোর কাজ করছিলেন।ভবনটির মা‌লিক রাশেদ মাহামুদ অপু জানান, সকাল ৬টার দিকে ভবনের নিচ তলায় ওই শ্র‌মিকের মরদেহ দেখতে পাওয়া যায়।

 

 

পরে পুলিশকে জানানো হয়।ওই ভবনেরই এক শ্রমিক ওবায়দুল মৃধা বলেন, ‘শনিবার সন্ধ্যায় সব শ্রমিক একসঙ্গে কাজ শেষে বের হই। কিন্তু কুদ্দুস বের হইছিল কি না তা বলতে পারি না।ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার সহকা‌রী ক‌মিশনার মো. রা‌সেল জানান, পুলিশ নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে।

 

প‌রিবা‌রের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি শা‌রীরিকভাবে অসুস্থ ছিলেন ।মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান কমিশনার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net