, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
উজিরপুরে গিয়াস উদ্দিন বেপারী মেয়র পদে পুনরায় নৌকা প্রতীক পাওয়ায় ব্যাপক শো-ডাউন

উজিরপুরে গিয়াস উদ্দিন বেপারী মেয়র পদে পুনরায় নৌকা প্রতীক পাওয়ায় ব্যাপক শো-ডাউন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ  উজিরপুরে ব্যাপক শো-ডাইনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মত মনোনয়ন নিয়ে মোঃ গিয়াস উদ্দিন বেপারী ঢাকা থেকে বিমানযোগে বরিশাল রহমতপুর বিমানবন্দরে পৌছালে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

 

 

২৯ নভেম্বর বিকাল ৪টায় রহমতপুর বিমান বন্দর থেকে শতশত মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উজিরপুর আওয়ামীলীগ অফিসে আসলে সেখানেও তিনি ফুলে ফুলে সিক্ত হন। পুনরায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় পুরো পৌরসভা জুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

 

পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপেজলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, যুগ্ম সম্পাদক এ্যাডঃ সহিদুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী খবির উদ্দিন হাওলাদার, অসীম ঘরামী, হাকিম সিকদার, রিপন মোল্লা, ফরিদ হোসেন হাওলাদার, মিজান খলিফা প্রমূখ। আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, ইউসুফ হোসেন, সরোয়ার হোসেন প্রমূখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net