, ,

শিরোনাম :
জাতীয় বিড়াল দিবস আজ মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল

বরিশাল নগরীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আমেনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বান্দররোডস্থ প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।আমেনা বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি সিকদারপাড়ার ফরিদ সিকদারের স্ত্রী।

 

 

 

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি সাইফুল ইসলাম জানান, সকালে রূপাতলী থেকে দু’জন যাত্রী নিয়ে লঞ্চঘাট যাচ্ছিল একটি অটোরিকশা। পথে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে সংস্কারাধীন সড়ক অতিক্রমকালে রূপাতলী থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আমেনা ।

 

 

 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net