বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৭

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল ভাস্কর্য ও মুর‌্যালে পুলিশের কঠোর পাহাড়া

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল ভাস্কর্য ও মুর‌্যালে পুলিশের কঠোর পাহাড়া

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জাতির পিতার সব ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নগরীর বিভিন্ন প্রান্তে থাকা এসব ভাস্কর্য ও ম্যুরালে পুলিশি প্রহরা বসানো হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

 

শনিবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এমন ঘটার পর বরিশালের ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়।

 

জানা গেছে, কুষ্টিয়ার ঘটনার পর বরিশালে নড়েচরে বসে প্রশাসন। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালে হামলা ঠেকাতে মাঠে নামে পুলিশ। শনিবার রাত থেকে ভাস্কর্য ও ম্যুরালে পুলিশের নিরাপত্তা প্রহরা বসে।

 

নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে মুর‌্যাল চত্বরে পুলিশের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র এই ম্যুরালটির নিরাপত্তায় নয় নগরীর ১৪টি পয়েন্টে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সামনেও পাহাড়া দেয় পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনের গিয়ে পুলিশের এমন সতর্ক অবস্থান নজরে পড়ে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক জানান, ভাস্কর্য ইস্যুতে যেন নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে ও যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতে পুলিশ তৎপর রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net