খবর বরিশাল ডেস্ক ::
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বরিশাল জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
বরিশাল নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ রোববার শেষ হবে। এতে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শনিবার প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ এবং শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. জহির উদ্দিন।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ৩২ জন তথ্য সংগ্রহকারী ও তিনজন সুপারভাইজারের মধ্যে ট্যাব বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং পুরো কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply