, ,

শিরোনাম :
কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সাত উজিরপুর ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড়
আজ বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ

আজ বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্রপলিটন পুলিশের বিশেষ কল্যান সভায় অংশগ্রহণ, জেলা পুলিশ সুপারের নতুন কার্যালয় পরিদর্শন এবং পুলিশের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করতে আজ ৭ ডিসেম্বর (সোমবার) এক দিনের সফরে বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।তার আগমন সফল ও সার্থক করতে ব্যপক প্রস্তুতি নিয়েছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ।

 

 

আইজিপি’কে সালাম প্রদান সহ তার যাবতীয় অনুষ্ঠান সুষ্ঠু-সুন্দর করার লক্ষ্যে গত প্রায় ১ সপ্তাহ ধরে নিরলস পরিশ্রম করছেন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। সব শেষ শনিবার বিএমপি কমিশনারের তত্ত্বাবধানে মেট্রপলিটন পুলিশের চৌকস সদস্যদের বিভিন্ন শারীরিক কসরত করানো হয়।

 

 

উদ্ববোধনী অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন। এদিকে আইজিপি’র সফর নির্বিঘ্ন করতে পুরো বরিশাল নগরী নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net