বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪২

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
গভীর রাতে কম্বল নিয়ে হাজির বরিশাল রেঞ্জ ডিআইজি

গভীর রাতে কম্বল নিয়ে হাজির বরিশাল রেঞ্জ ডিআইজি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥কনকনে শীত আর হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছেন বরিশালের হতদরিদ্র মানুষগুলো। আর এইসব অসহায় মানুষগুলোর মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

 

(২৪ ডিসেম্বর) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নদীবন্দর (লঞ্চঘাট) এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডসহ বিভিন্ন সড়কের পাশে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।কম্বল বিতরণকালে ডিআইজি তাদের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন। ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, ‘দিন দিন শীতের প্রকাপ বৃদ্ধি পাচ্ছে।

 

বিশেষ করে নদী কূলবর্তী এলাকায় শীতের প্রকোপ আরো ভয়াবহ। দরিদ্র ও অসহায় শীতার্তদের কষ্টের কথা ভেবে গভীর রাতে কম্বল দিতে এসেছি।’কম্বল বিতরণের সময় বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net