, ,

শিরোনাম :
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
দেশের মানুষকে নির্বাচনের বাহিরে রেখে সরকার গণতন্ত্র রক্ষা করছে- সরোয়ার

দেশের মানুষকে নির্বাচনের বাহিরে রেখে সরকার গণতন্ত্র রক্ষা করছে- সরোয়ার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশার মহানগর বিএনপি সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন,দেশের মানুষকে নির্বাচনের বাহিরে রেখে বর্তমান ভোটার বিহীন অবৈধ সরকার গণতন্ত্র রক্ষা করছে।

 

বুধবার (১৩) জানুয়ারী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃর্ত বানোয়াট ভিত্তিহীন ও রাজনৈতিক
উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সকাল ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশের সভাপত্তিত্বের বক্তব্যতে এ কথা বলেন।

 

তিনি আরো বলেন,সরকার এক পদ্ধা সেতু দেখিয়ে দেশের জনগনের মৌলিক ভোটের অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনার সরকার শেখ মুজিবুর রহমানের আওয়ামীলীগের সংবিধান লংগন করে ক্ষমতা দখল করে দেশের সম্পদ অর্থ ভাগ-বাটোয়ারার মাধ্যমে লুঠে পুঠে খাচ্ছে।সরকার নির্বাচনে কারচুপি করে আজ দেশে স্বৈরাচারী কায়দায় দেশ শাষন করার মাধ্যমে দেশের জনগণকে আতংকগ্রস্থ করে রেখেছে।

 

এসময় আরো বক্তব্য রাখেন মহানগর সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবির হাসান,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, যুগ্ম সহ-সাধার সম্পাদক আনয়ারুল হক তারিন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net