বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল

বরিশালে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমান জাটকা আটক

dynamic-sidebar

নিহস্ব প্রতিবেদক ॥ বরিশালে কোস্টগার্ডের অভিযানে মাদকদ্রব্যসহ বিপুল পরিমান জাটকা আটক করা হয়েছে।বুধবার ১৩ই জানুয়ারি ভোর ৬ টার সময় কোস্টগার্ডের ২টি টিম (স্টেশান বরিশাল ও বিসিজিএস বগুড়ার সমন্বয়ে) চরহোগলা সংলগ্ন করই নদীতে এ অভিযান চালানো হয়।

 

 

বরিশাল কোস্টগার্ডের এফায়েজ (গোয়েন্দা) মোঃ আবু তালহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বরিশাল কোস্টগার্ডের স্টেশান বরিশাল ও বিসিজিএস বগুড়ার সমন্বয়ে যৌথটিম চরহোগলা সংলগ্ন করই নদীতে অভিযান চালায়।এ সময় ১শ’ ১০ মন জাটকা ইলিশসহ একটি স্টিল বডি ট্রলার আটক করা হয়। তিনি আরো জানায়, একই টিম সকাল সাড়ে ৬টার সময় করই নদীতে সুপার সনিক নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ, ৫শ’ গ্রাম গাঁজা ও ৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

পরবর্তীতে সকাল ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এবং বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ও সিসিএমসি’র স্টেশন অফিসারের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত জাটকা বরিশালের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।এবং অপর অভিযানে জব্দকৃত মদ, গাঁজা ও ইয়াবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net