বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৩

শিরোনাম :
মামুনুল ও হেফাজত ইস্যুতে মন্তব্য করায় আরিফিন মোল্লাকে প্রাণনাশের হুমকি!

মামুনুল ও হেফাজত ইস্যুতে মন্তব্য করায় আরিফিন মোল্লাকে প্রাণনাশের হুমকি!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ দেশের চলমান বহুল সমালোচিত মামুনুল হক ও হেফাজত ইস্যুতে মন্তব্য করায় বরিশাল-৫ (সদর) এর কৃতি সন্তান,  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য যুববন্ধু  আরিফিন মোল্লাকে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে।

 

শনিবার (১০ এপ্রিল) সকালে অনলাইন সার্ভিসের এক ডেলিভারিম্যান তার ঢাকাস্থ নিকুঞ্জ-২ এর বাসায় পার্সেল দিয়ে আসলে তার মধ্যে থাকা একটি সাদা কাগজে তাকে জীবন নাশের হুমকি দেয়া হয়।

 

 

এবিষয়ে যুববন্ধু আরিফিন মোল্লার  জানান, শনিবার (১০ এপ্রিল) অনলাইন সার্ভিসের এক ডেলিভারিম্যান তার ঢাকাস্থ নিকুঞ্জ-২ এর বাসায় পার্সেল দিয়ে গেলে তাতে তিনি একটি চিঠি পান। টাইপ করে চিঠিতে লেখা ছিলো “মৃত্যুর জন্য রেডি থাকো”।

 

 

এ ব্যাপারে তিনি চরমোনাই’র ইসলামী শাসন আন্দোলন ও হেফাজত ইসলামের  সদস্যদের সন্দেহ করছেন।

 

 

 

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিফিন মোল্লা জানান, কিছু দিন যাবত সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে চরমোনাই ও হেফাজত ইসলামের সংশ্লিষ্টতা সহ খেলাফত মজলিসের নেতাদের কথায় কথায় সরকার পতনের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ করেন এবং বিভিন্ন সময় তার ব্যবহৃত আরিফিন মোল্লা নামক ফেইসবুক আইডি ও পেইজে চরমোনাই ও হেফাজত ইসলামের কর্মকান্ডের বিরোধিতা করে পোস্ট করেন।

 

 

তারই ধারাবাহিকতায় এরুপটি হতে পারে বলে তিনি আশংকা করছেন।

 

এ ব্যাপারে তিনি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন এবং আজ রবিবার (১১ই এপ্রিল) তার নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করবেন বলে জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net