, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
ক্ষুদে ক্রিকেটার সাদিদ’র দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

ক্ষুদে ক্রিকেটার সাদিদ’র দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বোলিংয়ের ভিডিও অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল হওয়া ভিডিও দৃষ্টি কেড়েছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন এর।

সেই ভাইরাল হওয়া মাত্র ৬ বছর শিশু জাদুকর বরিশালের ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান সাদিদ। ২১ অক্টোবর বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের বাসভবনের অফিস কক্ষে আসাদুজ্জামান সাদিদকে তার মামা সহ আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় জেলা প্রশাসক আসাদুজ্জামান সাদিদ এর সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।

জেলা প্রশাসক বলেন, সাদিদ বরিশালের গর্ব এতো ছোট বয়সে ও বিস্ময়কর বালক হয়ে নিজের প্রতিভা প্রকাশ করেছে, যার পরিপ্রেক্ষিতে বিশ্বের বাঘা-বাঘা খেলোয়াড়দের মন কেড়েছে। আমাদের উচিৎ ওর দেখভাল করা যাতে করে ওর হাতের যাদু হাড়িয়ে না যায়। সাদিদের খেলায় জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা সাদিদ এর প্রতিভা ধরে রাখতে ওর পাশে থাকবো।

এসম উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো, সাদিদ’র মামা সিরাজুল ইসলামসহ আরও অনেকে। সাদিদ এর বাবা নেই, মা গৃহিণী, সে নানাবাড়ি থাকে। সাদিদ’র মামা সিরাজুল ইসলাম সাদিদ’র ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে নিয়ে প্রতিদিন অনুশীলনে নামেন। ভাগ্নের বোলিংয়ের ভিডিও তেমন কিছু না ভেবেই ফেসবুকে আপলোড দিয়েছেন তিনি।

ভিডিওতে ছোট্ট এই শিশুকে দেখা যায় লেগ স্পিন দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে। মুগ্ধ হয়ে ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার সাদিদের ভিডিও পোস্ট করেছেন। সেখানে কমেন্ট করে বর্তমান ক্রিকেটের সফলতম লেগ স্পিনার রশিদ খানও প্রশংসা করেছেন। এবার যোগ দিলেন শেন ওয়ার্ন। নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net