, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
বহুল প্রতিক্ষিত ক্যান্সার হাসপাতালের উদ্বোধন আজ

বহুল প্রতিক্ষিত ক্যান্সার হাসপাতালের উদ্বোধন আজ

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর বরিশালে উদ্বোধন হতে যাচ্ছে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল। রোববার (৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাসপাতালটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।

একইসাথে ৪৬০ শয্যার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বরিশালে এই ক্যান্সার হাসপাতালের মাধ্যমে দক্ষিণাঞ্চলের চিকিৎসার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বরিশালের বিপুল সংখ্যক রোগীর চিকিৎসার্থে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়।

পরবর্তী ২০২০ সালের ২৯ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। ওই বছরের নভেম্বর মাসে মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের পাশে পরিত্যাক্ত ডোবা এবং পুকুরের অর্ধেকাংশ ভরাট করে ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ১৭ তলা ফাউন্ডেশনের ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল ভবনটির জন্য প্রায় ৯৯ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। আর গোটা প্রজেক্টটি ক্যান্সার হাসপাতালের নামে হলেও ১৫ তলার মধ্যে ছয় তলা পর্যন্ত ক্যান্সার হাসপাতালের জন্য নির্ধারিত থাকবে।

অপরদিকে বাকি তলাগুলো কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিটসহ আরও বেশ কয়েকটি বিভাগের জন্য নির্ধারণ করা হয়েছে। রয়েছে ২ তলা বিশিষ্ট বেজমেন্ট। পুরো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল মোট ৩ একর জমি।

হাসপাতালটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা বরিশালেই করা যাবে। কমবে বৈদেশিক নির্ভরতাও। এমনটাই জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম।

তিনি জানান, ক্যান্সার হাসপাতাল নির্মাণ বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি। ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে এই দাবি পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে দক্ষিণাঞ্চলবাসীকে প্রাধান্য দিয়েছেন।

সমন্বিত এই হাসপাতাল তারই ফসল। ৪৬০ শয্যার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের মাধ্যমে বরিশালে চিকিৎসা সেবার আরও প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net