, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
আজ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে বরিশালের দুই উপজেলা

আজ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে বরিশালের দুই উপজেলা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ মুজিব বর্ষে সারাদেশের মত দক্ষিণাঞ্চলেও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ঘর ও জমি উপহারের আওতায় দুই পর্যায়ে ১৩ হাজার ২৪১টি পরিবারকে পূণর্বাশনের পরে তৃতীয় পর্যায়ে আজ বৃহস্পতিবার আরো ৩ হাজার ৫৫০টি পরিবারকে জমি সহ ঘর দেয়া হচ্ছে। একই সাথে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝালকাঠীর কাঠালিয়া ও পটুয়াখালীর দশমিনা উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মূক্ত ষোষনা করবেন বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ আমিন উল আহসান ।

 

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ প্রত্যায়কে সামনে রেখে ইতোপূর্বে বরিশাল বিভাগে প্রথম দফায় ৬ হাজার ৮৮টি এবং দ্বিতীয় পর্যায়ে ৭ হাজার ১৫৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি সহ ঘর প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩য় পর্যায়ে বৃহস্পতিবার আরো ৩ হাজার ৫৫০টি পরিবারকে ঘর সহ জমি হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, এ কর্মসূচীর তৃতীয় পর্যায়ের আওতায় আরো ১ হাজার ৮৯০টি পরিবরকে আগামী সেপ্টেম্বর জমি সহ ঘর প্রদান করা হবে। বর্ষার কারণে নির্মান কাজ কিছুটা পিছিয়ে পরলেও তা চলমান রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের যে ৩,৫৫০টি জমি সহ ঘর প্রদান করবেন, তার মধ্যে বরিশালে ৬৮৩টি, পটুয়াখালীতে ৪৪৯, ভোলায় ১ হাজার ২৯১, পিরোজপুরে ৬৯৯, বরগুনায় ২৭৬ ও ঝালকাঠিতে ১৫২টি পরিবার রয়েছে। গত ২৬ এপ্রিল তৃতীয় পর্যায়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৩ হাজার ২১০টি জমি সহ ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। আগামী বৃহস্পতিবার অবশিষ্ট ৩ হাজার ৫৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।আজ বৃহস্পতিবার জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের ঝালকাঠির কাঠালিয়া উপজেলা এবং পটুয়াখালীর দশমিনা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।এ উপলক্ষে বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে গত (১৮ জুলাই) সোমবার এক সংবাদ সম্মেলন বিভাগীয় কমিশনার বলেন, বরিশাল বিভাগকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রতিটি জেলায় ব্যাপক প্রচারণা চালান হচ্ছে।

 

 

গৃহহীনদের কাছ থেকে আবেদন গ্রহণ এবং তা যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলছে। প্রাপ্ত ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য খাসজমি চিহ্নিত করণ সহ প্রয়োজনে জমি ক্রয়ের কার্যক্রমও গ্রহন করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই বরিশাল বিভাগকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ সহ ঊর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net