, ,

শিরোনাম :
বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা
বাবুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

বাবুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে পুলিশের অভিযানে ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুমন হাওলাদার (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কের ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে সুমন হাওলাদারকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার হওয়া সুমন হাওলাদার বরিশালের পলাশপুর এলাকার নুর ইসলামের ছেলে।

থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান সঙ্গীয় ফোর্স এস আই মাহাতাব, এএসআই জসিম উদ্দিন সহায়তা নিয়ে ইয়াবা উদ্ধার অভিযান পরিচালনা করেন ।

এসময় মটর সাইকেল যোগে বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক হয়ে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলো সুমন। পদের মধ্য ফায়ার সার্ভিস স্টেশন মোড়ে এলে মোটরসাইকেল গতিপথ রোধ করে পুলিশ পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয় ।

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি  মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১।

ওসি মাহাবুবুর রহমান বলেন, সুমন আন্ত জেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫ টি মাদক মামলা রয়েছে। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে আসছি। তার বিরুদ্ধে একটি  মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net