, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক

বরিশালে ধর্ষণ মামলায় পুলিশের এসআই কারাগারে

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল কোতয়ালী মডেল থানার স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তার আবুল বাশার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, উপপরিদর্শক আবুল বাশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর উপপরিদর্শক আবুল বাশারের সঙ্গে একটি অভিযোগের বিষয়ে পরিচয় হয় ভুক্তভোগী বাদীর। ১৩ অক্টোবর অন্য একটি মামলার বিষয়ে কথা বলতে আবুল বাশারকে ফোন করেন বাদী। তখন বাদীর অবস্থান জানতে চান আবুল বাশার। বাদী তার অবস্থান জানালে সেখানে যান। ভুক্তভোগীকে আইনি পরামর্শের কথা বলে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন তিনি।

এর আগে স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল বাশারের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির অভিযোগ ছিল। পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত অবস্থায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, ভুক্তভোগী নারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে বিষয়টি জানালে পুলিশ কমিশনারের নির্দেশে মামলা হয় এবং আসামিকে গ্রেপ্তার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net