, ,

শিরোনাম :
বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা
বাবুগঞ্জে  আ.লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

বাবুগঞ্জে  আ.লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

dynamic-sidebar

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহ সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, সাবেক দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,  মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা প্রমুখ।

এ আগে জাতীয় চার নেতাসহ সকল শহীদরে স্মরণে নীরবতা পালন করে নোকর্মীরা।

বক্তরা বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকান্ডের এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বইতিহাসে আর কোথাও ঘটেনি। জেলখানায় বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net