বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৭

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

বরিশাল সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আজ শুক্রবার (২৬ মে) সকাল ১০ টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বরাদ্দ করা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা এবং গণসংযোগ শুরু করেছেন। কাউন্সিলর পদপ্রার্থীদের বেলায় কোনো কোনো ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে প্রতীক নিয়ে মিছিল সহকারে গণসংযোগ শুরু করেন তাঁরা।

 

আজ
সকাল থেকেই বরিশাল সিটি করপোরেশন এলাকার সবার দৃষ্টি ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে। সিটি করপোরেশনের সাত মেয়র পদপ্রার্থী এবং ৩০ টি ওয়ার্ডের ১১৬ কাউন্সিলর পদপ্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের ১০টি আসনের বিপরীতে ৪২ প্রার্থী ও তাঁদের শুভাকাঙ্ক্ষীদের আনাগোনায় মুখরিত ছিল ওই এলাকা।সকালে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করার আগে প্রার্থীদের বিশেষভাবে দিকনির্দেশনা দেন।

 

এ সময় তিনি সবাইকে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন।প্রতীক বরাদ্দের শুরুতেই সাত মেয়র পদপ্রার্থীর হাতে দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীরদের হাতে নির্ধারিত প্রতীক তুলে দেন। মেয়র পদপ্রার্থীরা প্রতীক নিয়েই গণসংযোগ শুরু করেন।

 

 

সাত মেয়র পদপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির মনোনীত ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টি মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), আসাদুজ্জামান (স্বতন্ত্র, হাতি), কামরুল আহসান রূপন (সতন্ত্র, টেবিল ঘড়ি), আলী হোসেন হাওলাদার (সতন্ত্র, হরিণ)।

 

 

এ ছাড়াও ৩০ ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে(৭ নম্বর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ২৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পেয়ে কাউন্সিলর পদপ্রার্থীরা গণসংযোগ শুরু করেন এবং মিছিল করে এলাকায় তাঁদের উপস্থিতির জানান দেন। নির্বাচন অফিস তথ্যসূত্রে, এবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন।

 

এর মধো নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬ ভোট কেন্দ্র ৮৯৩টি ভোট কক্ষ থাকবে।আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net