শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৮

শিরোনাম :

নগরীতে ফের নৌকা প্রতীকের কর্মীকে মারধর

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় আহত রবিউল খান বরিশাল মহানগর রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।

রোববার (২৮ মে) রাত ১১টার দিকে ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউলকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার নির্বাচনী কার্যালয়ে আলোচনা সভা শেষে বাসায় ফিরছিলেন রবিউল। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। তাকে পিটিয়ে আহত করে ১০/১২ জন। হামলাকারীরা স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর প্রার্থীর কর্মী বলে জানিয়েছেন আহত রবিউল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net