খবর বরিশাল ডেস্কঃ বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ৩০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে ইশতেহার ঘোষণা করেন তিনি।
এসময় তাপস বলেন, বরিশালে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। প্রশাসন এবং নির্বাচন কমিশন নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।তিনি নির্বাচিত হলে সিটি এলাকাকে উৎপাদনমুখী মেগা সিটিতে পরিণত করা, সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল ও ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা, আধুনিক কম্পিউটার ও কারিগরি প্রতিষ্ঠা করে কর্মসংস্থান সৃষ্টি, দেশী-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা,
শহরকে আইসিটি নগরীতে পরিণত করা এবং নিজে দুর্নীতিমুক্ত থেকে সিটি করপোরেশনকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করাসহ ৩০ দফা ইশতেহার ঘোষণা করেন।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাপা প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী মহানগর জাপার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, বরিশাল সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে বরিশাল থেকেই এই সরকারের পতন আন্দোলনে যাবে জাতীয় পার্টি।
এদিকে তীব্র দাবদাহের মধ্যে প্রচারণায় ঘাম ঝড়াচ্ছেন বরিশাল সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান মেয়র প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।সুষ্ঠু ভোট হলে নির্বাচিত হয়ে নগরবাসীর সেবায় নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার করেছেন তারা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply